কুয়েতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে নেওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের বিষয়ে দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সম্প্রতি কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে কুয়েত সরকার।
ক্ষতিগ্রস্তদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।