বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে যাত্রী পরিবহন খাতে আয় বৃদ্ধি পেলেও ইঞ্জিন সংকটে পণ্য পরিবহন আয় কমেছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। যাত্রী পরিবহন থেকে অতিরিক্ত ২৫৬ কোটি টাকা আয় হয়েছে। ভূ-সম্পত্তি ও অপটিক্যাল ফাইবার লিজ থেকেও আয় বেড়েছে। অন্যদিকে ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন আয় ৮ কোটি ৩৪ লাখ টাকা কমেছে। রেলওয়ের মতে, ভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হলে আয়-ব্যয়ের ব্যবধান আরও কমানো সম্ভব।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন