গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি বন্ধ না করলে ৫টি ক্যারিবিয়ান দেশের জন্য শেনজেনভুক্ত দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা বাতিলের সতর্কতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২৮ সালের ১ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইইউ। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়াকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। বর্তমানে বিনিয়োগের মাধ্যমে বিদেশিরা এসব দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে পারেন। ইইউর দাবি, এই কর্মসূচি অর্থ পাচার, পরিচয় জালিয়াতি, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ অভিবাসনের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে সংশ্লিষ্ট দেশগুলো বলছে, এটি তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ আয়ের উৎস। বিষয়টি নিয়ে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন