বিজ্ঞাপন

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী বৈশ্বিক ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর হবে। রয়টার্স জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করার পর নতুন পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ আমদানি এ শুল্কের আওতায় আসবে। তবে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য শুল্কমুক্ত থাকবে। এছাড়া ২৮ জুলাই পর্যন্ত পরিবহনাধীন পণ্যের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন