বিজ্ঞাপন

আইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বর

একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ দিয়েছে আইএমএফ। আয়কর ও ভ্যাটের পৃথক পরিচয় নম্বরের পরিবর্তে একটি সমন্বিত নম্বর চালুর মাধ্যমে কর প্রশাসন আধুনিকায়নের সুপারিশ করা হয়েছে। এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইএমএফ জানায়, আয়কর, ভ্যাট ও কাস্টমসের তথ্য বর্তমানে আলাদা ডাটাবেজে থাকায় সমন্বিত বিশ্লেষণ কঠিন হচ্ছে। একক শনাক্তকরণ নম্বর চালু হলে করদাতার আয়কর, ভ্যাট, কাস্টমস, আমদানি-রপ্তানি ও অন্যান্য তথ্য একই প্ল্যাটফর্মে বিশ্লেষণ করা সম্ভব হবে। এতে কর ফাঁকি শনাক্ত, ঝুঁকিভিত্তিক অডিট এবং করদাতা সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে মত দিয়েছে সংস্থাটি। আলোচনায় কর প্রশাসনের অটোমেশন, তথ্য বিনিময় এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে সংস্কার কার্যক্রম চললেও বাস্তবায়নের আগে নেটওয়ার্ক বিস্তারের প্রয়োজন রয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন