বিজ্ঞাপন

বাবা জুতা সেলাই করেন, আর পাশে বসেই ছেলে বই নিয়ে পড়ে

মানিকগঞ্জের জুতা সেলাই করা বাবা সাগর রবিদাস অভাবের মধ্যেও সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন দেখছেন। জুতা সেলাইয়ের পাশাপাশি নিজের শেখা বিদ্যায় ছেলে-মেয়েদের নিয়মিত পড়ান।

মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ছোট্ট জুতা সেলাইয়ের দোকান চালিয়ে সংসার চালান সাগর রবিদাস। অর্থাভাবে তিনি নিজে পড়াশোনা করতে পারেননি। তবে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময় শ্রেণিকক্ষের দরজার আড়াল থেকে শিক্ষকদের পাঠদান দেখে শেখার চেষ্টা করেন। সেই শেখা জ্ঞানই এখন কাজে লাগিয়ে ছেলে প্রিয়জিত ও মেয়ে রাখি রাণীকে পড়ান। সীমিত আয়, সংসারের চাপ এবং বাড়তি খরচের মধ্যেও সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন এই বাবা।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন