আয়কর রিটার্ন ২০২৬ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এই কর প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না, তবে জরিমানাও দিতে হবে না। নির্ধারিত সময়ের পরে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর প্রযোজ্য হবে। এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ করবর্ষের জন্য ই-ট্যাক্স প্ল্যাটফর্মে ই-রিটার্ন সেবা চালু রয়েছে। করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল, কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন