যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নতুন করে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল থেকে আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প বলেন, হা'মলার পরিকল্পনা স্থগিত রাখার পর উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। তিনি দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একই সঙ্গে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, তেহরান যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার কোনো অনুরোধ করেনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন