ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে প্লেন কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে আগস্ট মাসেই প্লেন কেনার চুক্তি করতে চায় তারা।
সম্প্রতি এ বিষয়ে এয়ারবাসকে একটি চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চিঠিতে ৩১ আগস্টের মধ্যে চুক্তি সম্পাদনের কথা উল্লেখ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।