রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। দুই পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্রাসনোদার, ক্রিমিয়া ও বেলগোরোদে প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্যদিকে ইউক্রেনের কৃভি রিহ ও জাপোরিজ্জিয়ায় রুশ হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন, যার মধ্যে শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘাতে বেসামরিক প্রাণহানি বেড়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের দুটি বসতি দখলের দাবি করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন