বিজ্ঞাপন

কোন কোন মাছে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন গবেষকরা

মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে দেশের নদী-নালা, বিল-ঝিল ও সমুদ্রের বিভিন্ন মাছের শরীরে। গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা টেংরা, পুঁটি ও বাইমসহ কয়েকটি মাছে এসব কণার উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আড়িয়ল বিলের কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে কই মাছে এবং মাছের মাংসপেশিতেও এসব কণার উপস্থিতি মিলেছে। বুড়িগঙ্গা, পুরাতন ব্রহ্মপুত্র, চলনবিল, হাওরাঞ্চল ও সমুদ্রের মাছ নিয়েও গবেষণায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। ব্রহ্মপুত্রের গবেষণায় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাইম মাছে। সমুদ্রের মাছের মধ্যে সবচেয়ে বেশি দূষণ মিলেছে শুঁটকিতে। গবেষকদের মতে, মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেই মানুষের জন্য তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা চলছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন