বিজ্ঞাপন

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে তাদের পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিয়াদে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত ও দেশে আনার বিষয়ে নেওয়া হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্ত করার উদ্যোগ নেবে বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে সৎকার করা হবে। ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন