পঞ্চগড়ে আহছানিয়া মিশন শিশু নগরীতে বেড়ে ওঠা নয় বালক এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরিবার ও স্বজনের অনুপস্থিতির মধ্যেও তাদের এই সাফল্যে ফুটে উঠেছে নতুন স্বপ্নের গল্প। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় শিশু নগরীর নয় বালক। তাদের কেউ ছোটবেলায় পরিবার থেকে হারিয়ে গেছে, কেউ বাবাকে হারিয়ে দারিদ্র্যের কারণে এখানে এসেছে। আহছানিয়া মিশন শিশু নগরী ২০১২ সাল থেকে অনাথ, ছিন্নমূল, বঞ্চিত ও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৬০ জন শিশু রয়েছে। শিশু নগরীর কর্মকর্তারা জানান, নিয়মিত পড়াশোনা, পর্যবেক্ষণ এবং স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিশুদের এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন