উত্তরাখণ্ডে প্রবল স্রোতে ধসে পড়েছে একটি বিশাল সেতু। ভারী বৃষ্টির পর নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের ধাক্কায় কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি ভেসে যায়। ভারতের উত্তরাখণ্ডের নীতি উপত্যকা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। চামোলি জেলার উপত্যকায় কাদা মিশ্রিত প্রবল স্রোত ধাতব সেতুটিতে আছড়ে পড়লে মুহূর্তেই সেটি উপড়ে নদীর তীরের দিকে আছড়ে পড়ে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেতুটি ভেঙে যাওয়ায় এলাকাটি মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে নদী ও খালের পানির স্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন