বিজ্ঞাপন

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

মার্কিন ভিসা বাতিলের বড় খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্যাপক অভিবাসন দমন অভিযানের আওতায় এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে। ভিসা লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার আহ্বান ও জাতীয় নি'রাপত্তার জন্য হু'মকিসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। হা'মলা, মা'তাল অবস্থায় গাড়ি চালানো, চু'রি এবং মা'দকসংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের অন্যতম কারণ ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসাধারীরা ভিসার শর্ত মেনে চলছেন কি না, তা নিশ্চিত করতে ধারাবাহিক যাচাই-বাছাই চলছে। উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে ১০০ জনেরও বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্ত অব্যাহত থাকবে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন