বিজ্ঞাপন

প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?

ইয়ারবাড ব্যবহারে শ্রবণশক্তির ক্ষতি হতে পারে, বিশেষ করে দীর্ঘ সময় ও উচ্চ ভলিউমে ব্যবহার করলে। বিশেষজ্ঞদের মতে, ইয়ারবাড ব্যবহারের সময় ভলিউম ও ব্যবহারের সময়সীমার দিকে নজর রাখা জরুরি। দীর্ঘ সময় উচ্চ শব্দের সংস্পর্শে থাকলে অন্তঃকর্ণের ক্ষুদ্র হেয়ার সেল ক্ষতিগ্রস্ত হতে পারে। কানে ঠিকমতো না বসা ইয়ারবাডের কারণে অনেকে পারিপার্শ্বিক শব্দ চাপা দিতে ভলিউম বাড়িয়ে দেন। দীর্ঘদিন ব্যবহারে কানে খৈল জমে কান বন্ধ হয়ে যাওয়ার অনুভূতিও হতে পারে। শ্রবণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ নির্দেশিকা হিসেবে ৬০/৬০ নিয়ম অনুসরণের পরামর্শ দেন। ২০২৫ সালের একটি গবেষণায় একটানা এক ঘণ্টার বেশি ইয়ারফোন ব্যবহারের সঙ্গে কানের সংক্রমণের সম্পর্কও উঠে এসেছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন