তরুণ উদ্যোক্তা ঋণের জন্য এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। জামানত ছাড়াই ৪ থেকে ৬ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে তরুণদের। এই উদ্যোগের আওতায় দেশের ৫০০টির বেশি উপজেলা থেকে প্রাথমিকভাবে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তাকে সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সময়মতো ঋণের কিস্তি পরিশোধ ও ব্যবসার পারফরম্যান্স বিবেচনায় সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার সুযোগও রাখা হচ্ছে। মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি ও অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এই উদ্যোগের আওতায় আসতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন