ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। রাজধানীর বাজারে এখন ১৪০ টাকা ডজনে ডিম বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা কমলেও মাছ ও গরুর মাংসের দামে বড় পরিবর্তন নেই। গত সপ্তাহে ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হওয়া ডিম এখন ১৪০ টাকা ডজনে পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে। পাঙাশ ২৩০, তেলাপিয়া ২৬০, পাবদা ৩৫০ থেকে ৪০০, রুই ৩০০ থেকে ৫০০ এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা কেজি। ক্রেতারা তেলাপিয়ার দাম বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন, আর মাছ বিক্রেতারা বলেছেন প্রতিদিন মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন