ইরানের অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আয় কমার বিপরীতে বেড়েছে খাবার, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ। রাজধানী তেহরানের এক শিক্ষক জানিয়েছেন, বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কিছু চাকরিতে মাসিক বেতন ১৬৬ মিলিয়ন ইরানি রিয়াল বা ৮৮ ডলারের মতো, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকারও কম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের আয়ের বড় অংশ খাবার কিনতেই চলে যাচ্ছে। এর সঙ্গে বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাস বিল, যাতায়াত ও চিকিৎসা খরচও বাড়ছে। যুদ্ধের অর্থনৈতিক চাপের কারণে ইরানের অনেক মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন