ইমরান খান মুক্তি পেলে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবেন না বলে জানিয়েছে পিটিআই।
পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি বলেছেন, দেশের বৃহৎ স্বার্থে নিজের ক্ষোভ ও কষ্ট চেপে রাখতে হবে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানের মুক্তির পর তার সম্ভাব্য অবস্থান নিয়ে কথা বলেছেন জুলফিকার বুখারি।
এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়।
পিটিআই মুখপাত্র দাবি করেন, সেনাপ্রধান চাইলে ইমরান খানসহ সব রাজবন্দি ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি পেতে পারেন।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন।