তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে তৈরি হয়েছে নতুন আলোচনা। রাষ্ট্রপতি ভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কথা বলা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
শুক্রবার দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবন জানায়, ২২ আগস্ট নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
কারণ হিসেবে একজন বিশিষ্ট অতিথির আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়।
পরে জানা যায়, সম্ভাব্য এই অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে তার নয়াদিল্লি সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রায় এক ঘণ্টা পর নতুন বিজ্ঞপ্তিতে আগের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের কথা জানানো হয়।