বিজ্ঞাপন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন আদালত এই নীতিকে বেআইনি ঘোষণা করেছে এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সিদ্ধান্তকে আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার হিসেবে উল্লেখ করেছে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস এক রায়ে স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত নীতিকে ‘স্পষ্টতই বেআইনি’ বলে উল্লেখ করেন। আদালত বলেছে, শুধু আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা বন্ধ রাখা বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন