১৯৭১ থেকে ২০২৬ পর্যন্ত রাষ্ট্রপতির পদে কারা ছিলেন এবং কীভাবে বদলেছে ক্ষমতার কাঠামো, থাকছে সেই ইতিহাস।
স্বাধীনতার পর এখন পর্যন্ত ১৯ জন ব্যক্তি রাষ্ট্রপতি, অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে শুরু হয় এই ইতিহাস।
এরপর রাজনৈতিক পালাবদল, সামরিক অভ্যুত্থান ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বদলেছে রাষ্ট্রপতির পদ।
জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন।
আবদুল হামিদ দুই মেয়াদ মিলিয়ে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতি ছিলেন।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে যায়।