যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে যেসব কারণে, তা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে হতে পারে ভিসা জটিলতা। মার্কিন দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই ভিসার শর্ত মেনে চলতে হবে এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজের অবস্থান বজায় রাখতে হবে। পড়াশোনা ছেড়ে দেওয়া বা নিয়মিত ক্লাসে অনুপস্থিতির কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর আশঙ্কা থাকতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন