হিউম্যান ফ্রিজ প্রযুক্তি এখন প্রচণ্ড গরমে শ্রমিকদের দ্রুত স্বস্তি দেওয়ার নতুন সমাধান হিসেবে আলোচনায় এসেছে। জাপানে তৈরি বিশেষ কুলিং বুথে কয়েক মিনিটের মধ্যেই শরীরে ঠান্ডাভাব অনুভূত হয়। দেখতে বড় ফ্রিজের মতো হলেও এটি একজন মানুষকে দ্রুত ঠান্ডা করার বিশেষ বুথ। ‘ডো হিয়েমোন বক্স’ নামের এই প্রযুক্তি তৈরি করেছে জাপানের প্রতিষ্ঠান এসডিআরএস। বুথের ভেতরের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এবং ব্যবহারকারীর শরীরে সরাসরি পৌঁছে দেওয়া হয় প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা বাতাস। নির্মাতাদের দাবি, সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত এতে থাকা যায় এবং অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে রয়েছে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা। জাপানে বাড়তে থাকা তাপপ্রবাহ ও হিটস্ট্রোকের ঝুঁকির কারণে নির্মাণকাজ, কারখানা ও গুদামসহ বিভিন্ন কর্মক্ষেত্রে বাড়ছে এমন প্রযুক্তির ব্যবহার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন