গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানী কোনাক্রির গিবেসেয়া এলাকায় প্রবল বর্ষণের পর স্থানীয় সময় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ধসে পড়া আবর্জনার স্তূপটি এত বড় ছিল যে সাধারণ বহুতল ভবনও চাপা দিতে সক্ষম বলে জানানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ হওয়ায় গিনির সরকার আগেই এটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল।
উদ্ধারকাজে এক্সকেভেটর ব্যবহার করেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
দুর্ঘটনায় এক নারী তার পাঁচ সন্তানকে হারিয়েছেন বলে জানিয়েছেন।