NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ভারতে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করবে সংগঠনটি।
প্রশ্নপত্র ফাঁসের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলেছিল সিজেপি।
সরকার দাবিগুলো পূরণের সম্মতি দেওয়ায় গত জুলাইয়ে আন্দোলন স্থগিত করা হয়েছিল।
তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি অভিযোগ তুলে আবারও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সিজেপি জানিয়েছে, নিহত NEET পরীক্ষার্থীদের পরিবার ও পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিরা পদযাত্রায় নেতৃত্ব দেবেন।