বিজ্ঞাপন

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, জরিমানা ৫০ লাখ টাকা

বাংলাদেশ প্রাণী প্রজনন আইন ২০২৬-এর খসড়া তৈরি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন আইনে গবাদি পশুর প্রজনন কার্যক্রম নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

খসড়া আইনে গবাদি পশুর সিমেন, ভ্রূণ ও ডিম্বাণুর উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, আমদানি-রপ্তানি ও কেনাবেচায় নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
বুল স্টেশন, কৃত্রিম প্রজনন কেন্দ্র, IVF ল্যাব ও সিমেন ব্যাংককেও নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
অনুমোদন ছাড়া বুল স্টেশন স্থাপন বা পরিচালনা এবং বাণিজ্যিকভাবে সিমেন উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন