বিজ্ঞাপন

নেপালে আকস্মিক বন্যা : উদ্ধার মৃতের সংখ্যা বেড়ে ৪৭২

নেপালে আকস্মিক বন্যায় মৃ'তের সংখ্যা বেড়ে ৪৭২ জনে দাঁড়িয়েছে। রাসুয়া জেলায় দুই দিন আগে শুরু হওয়া ভয়াবহ এই বন্যার পর এখনও এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৬ আগস্ট ভোতি কোশি নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির জেরে নেপালের রাসুয়া জেলা ও তিব্বতের গিরং জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যার পানির সঙ্গে আসা বিপুল কাদা, পাথর ও জঞ্জালের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। নেপালের সামরিক বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে জীবিতদের সন্ধান এবং দুর্গত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছে। 

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন