বিজ্ঞাপন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয় ও বর্জনীয় নিয়ে মন্ত্রণালয়ের বার্তা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতামূলক পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় জানানো হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। প্রবাসীদের স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফিশিং, ভুয়া তথ্য ও প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণা, উসকানিমূলক পোস্ট, ভুয়া চাকরি বা অবৈধ ভিসার প্রলোভন এবং সন্দেহজনক বিনিয়োগে না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতেও বলা হয়েছে। 

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন