চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দরের তালিকায় আবারও ৬৮তম অবস্থানে রয়েছে। লয়েডস লিস্টের ‘ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৬’ প্রকাশনায় এ তথ্য উঠে এসেছে। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে মোট ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস কনটেইনার পরিবহন হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি। তবে আগের বছরের মতো এবারও বন্দরের অবস্থান ৬৮তম রয়েছে। বিশ্বের তালিকায় ৫ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৫০০ টিইইউস কনটেইনার পরিবহন করে শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগও বাড়ছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল এবং লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন