বিজ্ঞাপন

ডেঙ্গুর ছোবলে শিশুরা, শিশু হাসপাতালে বাড়ছে চাপ

ডেঙ্গু আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগী ও স্বজনদের ভিড় দেখা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন শিশু। এক পরিবারের দুই সন্তানও ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা মানুষও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, শিশুদের ক্ষেত্রে জ্বরের পাশাপাশি শরীরের অন্যান্য উপসর্গের দিকেও সতর্ক নজর রাখা জরুরি।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন