নেপালের শিক্ষক রাজেন্দ্র দাওয়াদির দ্রুত সিদ্ধান্তে আকস্মিক বন্যার হাত থেকে প্রা'ণে বেঁচে যায় ১ হাজার ৬৪৩ জন শি'শু। বন্যার খবর পাওয়ার পর তিনি দ্রুত স্কুল খালি করার নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। নুওয়াকোট জেলার ত্রিভুবন ত্রিশূলী মাধ্যমিক স্কুলে তখন শত শত শিক্ষার্থী ছিল। পানি দ্রুত বাড়ার খবর পেয়ে দাওয়াদি ছুটির ঘণ্টা বাজিয়ে শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দেন। শিশুরা হেঁটে, দৌড়ে ও মোটরসাইকেলে করে উঁচু স্থানে সরে যায় এবং শেষ পর্যন্ত একটি বোধি গাছের নিচে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পর পাহাড়ি ঢলে স্কুলসহ আশপাশের এলাকা ও সেতু ধ্বংস হয়ে যায়। তবে স্কুলের দুই কর্মচারী প্রা'ণ হা'রান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন