বিজ্ঞাপন

মূল টাকা মিললেও মুনাফা পাবেন না গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীরা তাদের আমানতের মূল টাকা এককালীন উত্তোলন করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, মূল টাকার সঙ্গে প্রাপ্য বা অর্জিত কোনো মুনাফা এই সুবিধার আওতায় দেওয়া হবে না। চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানত থেকে শুধু আসল টাকা উত্তোলন করা যাবে। ব্যক্তি আমানতকারীরা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের সম্পূর্ণ মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়ন শুরু হবে। তবে মূল টাকা উত্তোলন করলে সেটিকে সংশ্লিষ্ট আমানতকারীর পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে এবং পরে ওই হিসাবের বিপরীতে আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। গ্রাহকের কোনো বকেয়া দায় বা ঋণ থাকলে আমানতের অর্থ থেকে তা সমন্বয় করার পর অবশিষ্ট টাকা পরিশোধ করা হবে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন