বিজ্ঞাপন

ইরানজুড়ে ৩ হাজার ৮০০ স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের ৩ হাজার ৮০০টির বেশি স্থানে মোতায়েন রয়েছে বলে জানিয়েছে তেহরান। এসব প্রতিরক্ষা ব্যবস্থা মরুভূমি, পাহাড়, উপকূল ও দ্বীপসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদেকিয়ানের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে আকাশে উড়ন্ত বস্তু শনাক্ত ও সার্বক্ষণিক নজরদারি করা হয়। সম্ভাব্য হুমকি প্রতিহত করতে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। রাডার, ইলেকট্রো-অপটিক্যাল প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামের মাধ্যমে ২৪ ঘণ্টা আকাশসীমা পর্যবেক্ষণ করা হয়।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন