বাংলাদেশের পণ্য রপ্তানি আয় আগস্টে জুলাইয়ের তুলনায় ৬.৩০ শতাংশ কমেছে। আগস্টে রপ্তানি হয়েছে ৪৪২ কোটি ডলারের পণ্য। তবে ২০২৫ সালের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩.১৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি দাঁড়িয়েছে ৯১৫ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৮৬৯ কোটি ডলার। তৈরি পোশাক খাতে আগস্টে ১৩.৯২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং রপ্তানি আয় হয়েছে ৩৮৯ কোটি ডলার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন