বিজ্ঞাপন

ফেনীতে সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি সরানোর সময় দ্রুতগতির ইউনিক পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালক নিহত হন।
আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন