মানিকগঞ্জের নৌকার হাট দুই শতকেরও বেশি সময় ধরে নৌকা কেনাবেচার ঐতিহ্য ধরে রেখেছে। তবে সময়ের পরিবর্তন ও পানি কম থাকায় কমেছে এই হাটের চাহিদা ও বিক্রি। প্রতি বুধবার ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে বসে নৌকার এই হাট। বংশানুক্রমে অনেক কারিগর এখনো নৌকা তৈরি ও বিক্রি করছেন। ছোট থেকে বড় নৌকার দাম ২ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। ঘিওরের তৈরি নৌকা টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় গেলেও এবার কমেছে চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, পানি বেশি থাকলেই জমে ওঠে এই ঐতিহ্যবাহী নৌকার হাট।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন