বিজ্ঞাপন

সার বিক্রিতে ফিরল খুচরা বিক্রেতা, বাধ্যতামূলক হচ্ছে আইডি কার্ড

সার বিক্রিতে নতুন নিয়ম এনেছে কৃষি মন্ত্রণালয়। খুচরা সার বিক্রেতাদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নীতিমালায় ডিলারের পাশাপাশি খুচরা বিক্রেতাদের নিয়োগ, আইডি, গুদাম ও কার্যক্রমের নিয়ম নির্ধারণ করা হয়েছে। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ কার্যকর হওয়ার সঙ্গে আগের নীতিমালা বাতিল হয়েছে। নতুন ব্যবস্থায় একজন ডিলারের অধীনে ৩টি খুচরা বিক্রয়কেন্দ্র থাকবে। খুচরা বিক্রেতা হতে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্স ও টিআইএন থাকা লাগবে। পাশাপাশি কমপক্ষে ৫ মেট্রিক টন ধারণক্ষমতার নিজস্ব বা ভাড়ার গুদাম থাকতে হবে এবং আইডির জন্য আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন