বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি আগস্টে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় ৩৯ শতাংশ কমেছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে। ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছিল। আগস্টে প্রতিদিন প্রায় ৭২ লাখ ব্যারেল তেল কম রপ্তানি হয়েছে। এর আগে মে মাসে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেল রপ্তানি কমেছিল ৬৭ শতাংশ।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন