এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এবার ১১টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একাধিক বিষয়ের উত্তরপত্র চ্যালেঞ্জ করায় মোট আবেদন জমা পড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল আবেদন হলেও নির্ধারিত ১০ সেপ্টেম্বরেই ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন