মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে কয়েকটি যানবাহনে আঘাত করে বিমানটি, পরে এতে আগুন ধরে যায়। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিটের ৬০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ স্থগিত করা হলেও কয়েক ঘণ্টা পর দুটি রানওয়ে চালু করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন