বিজ্ঞাপন

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজারের বেশি নতুন শিক্ষকের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, নতুন শিক্ষকদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকের যোগদান শুরু হবে ১ অক্টোবর। ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন শুরু হওয়ার কথা রয়েছে। পদায়নের পর নতুন শিক্ষকদের দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও প্রশিক্ষণের সময় এখনো চূড়ান্ত হয়নি।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন