সিকিমে ভূমিধসে তিস্তা নদীর একটি অংশ আংশিক অবরুদ্ধ হয়ে প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে। এতে আকস্মিক বন্যার উদ্বেগ তৈরি হওয়ায় নদীর অববাহিকায় সতর্কতা জারি করা হয়েছে। চিয়াকুং নদীতে পাহাড়ের বড় অংশ ধসে পড়ায় মাটি ও পাথর জমে নদীর পানিপ্রবাহ আংশিক আটকে গেছে। প্রশাসন জানিয়েছে, বর্তমানে তিস্তার পানিপ্রবাহ স্বাভাবিক রয়েছে এবং এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে বা ভারী বৃষ্টিতে আবার ভূমিধস হলে প্রবল জলচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারসহ তিস্তাসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন