বিজ্ঞাপন

১৩ দিনের শোক, নিখোঁজ স্বজনদের ফেরার অপেক্ষা

নেপালে ১৩ দিনের শোকে স্তব্ধ পুরো দেশ। ভয়াবহ হিমবাহ ও পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে শত শত জলবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক রয়েছেন। ধ্বংসস্তূপের গভীর সুড়ঙ্গ থেকে তিন শ্রমিককে জীবিত উদ্ধারের পর অন্যদের নিয়েও নতুন আশার আলো দেখছেন স্বজনরা। কাঠমান্ডুতে জাতীয় শোক দিবসে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেছেন শত শত মানুষ। দেশজুড়ে উড়েছে অর্ধনমিত পতাকা। নিখোঁজদের উদ্ধারে নেপাল সেনাবাহিনীর পাশাপাশি চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা কাজ করছেন।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন