ঢাকা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকায় পরিবর্তন আসছে। ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়ে দলের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদের নাম ঘোষণা করেছিল এনসিপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরে আসিফ মাহমুদ এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থী হতে পারেন। ইতোমধ্যে আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন