পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা দেখা দিয়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা কুয়াশায় ঢাকা ছিল, এতে সড়কে যানবাহনের গতি কমে যায়। গ্রামের পথঘাট থেকে শহরের সড়ক—সবকিছুই কুয়াশায় আবছা হয়ে পড়ে। চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলাচল করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা তারা আগে দেখেননি। তেঁতুলিয়ায় মঙ্গলবার সকাল ৬টায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা, দীর্ঘ সময় মেঘ থাকা এবং হঠাৎ আকাশ পরিষ্কার হওয়ার কারণে এমন কুয়াশা তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন