চাঁপাইনবাবগঞ্জে পান চাষ করে সাফল্য পেয়েছেন নাচোলের কৃষক রবিউল ইসলাম। বরেন্দ্র অঞ্চলে প্রথমবারের মতো পান চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
রাজশাহীর মোহনপুরে পান চাষ দেখে অনুপ্রাণিত হয়ে এক কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে পান চাষ শুরু করেন রবিউল।
সাফল্যের পর চলতি মৌসুমে ১০ কাঠা জমিতে গড়ে তুলেছেন পানের বরজ।
এতে তার খরচ হয়েছে এক লাখ টাকার বেশি এবং এরই মধ্যে ৫ থেকে ৬ হাজার টাকার পান বিক্রি করেছেন।
রবিউলের আশা, খরচ উঠে যাওয়ার পর অন্তত এক লাখ টাকা লাভ হবে।