বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা ইসলামিক বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দু দাবি করেন, আগের সরকারের সময়ে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা পশ্চিমবঙ্গে আসতেন। তার অভিযোগ, দুই বছর আগে বসিরহাটের একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক বক্তা জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন। বর্তমান সরকারের সময়ে এ ধরনের ইসলামিক বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্য করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন