বিজ্ঞাপন

১০ বছরে রেকর্ড দাম, সুদিন ফিরছে সোনালী আঁশে, কৃষকের মুখে হাসি

পাটের দাম ১০ বছরের মধ্যে ভরা মৌসুমে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গাইবান্ধার ফুলছড়ি পাটের হাটে মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ১০০ টাকায়। ভালো দাম পাওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়েও লাভ থাকছে বলে স্বস্তি ফিরেছে পাটচাষিদের মধ্যে। ভোর থেকেই ফুলছড়ির পাটের হাটে নৌকা, ভ্যান-রিকশা ও মাথায় করে পাট নিয়ে আসছেন কৃষকরা। হাটের পাশাপাশি চর ও গ্রামাঞ্চলেও পাট শুকানো ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে ভরা মৌসুমে মিল মালিকরা পাট কেনা বন্ধ করে দিলে কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন